Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিগতভাবে ভালো নেই— অভিযোগ সনাতনী অধিকার আন্দোলনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৪ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীরা জাতিগতভাবে তারা ভালো নেই। তাদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। ভয় ভীতির মধ্য দিয়ে তারা দিন-রাত কাটাচ্ছে বলে অভিযোগ করেছেন সনাতনী অধিকার আন্দোলনের নেতারা।

তারা জানান, প্রতিদিনই তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। সনাতন ধর্মের নারীরা ঘর থেকে বের হতে পারছে না। তারা এসব অত্যাচার, নির্যাতন বন্ধের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সনাতনী অধিকার আন্দোলনের নেতারা এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে সনাতনী অধিকার আন্দোলনের নেতারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছে তারই পেক্ষাপটে আমাদের আট দফা দাবি বাস্তবায়নের দৃশ্যমানে  আগামী এক মাস অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হলো।

বিজ্ঞাপন

এই সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুমকি দেন তারা। এছাড়া, দেশব্যাপী প্রদীপ প্রজ্জ্বলনসহ সামাজিক কর্মসূচি চলমান থাকবে।

তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আশ্বাস প্রদান করার পরও বিভিন্ন স্থানে হামলা, লুটপাট চলমান পাশাপাশি আমাদের সনাতনী সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন পেশায় কর্মরত হিন্দু সম্প্রদায়ের উপর জোরপূর্বক পদত্যাগ ও চাকরিচ্যুত করার পাশাপাশি লাঞ্ছিত করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আট দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হচ্ছে-

১. সংখ্যালঘুদের নির্যাতনের বিচারের জন্য ‘দ্রুত বিচার ট্রাইবুনাল’ গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শান্তি প্রদান, ক্ষতিগ্রতদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে,

২. অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে,

৩. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন,

৪. সংখ্যালঘু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এ ফাউন্ডেশনে উন্নীত করতে হবে,

৫. ‘দেবত্তোর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ’ আইন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে,

৬. সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এক প্রতিটি হোস্টেলের প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে,

৭. সংস্কৃত পানি শিক্ষাবোর্ড আধুনিকায়ন করতে হবে,

৮. শারদীয় দুর্গাপূজায় পাঁচদিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রযান ধর্মীয় উৎসলে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো