Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামকে স্মরণ করলেন তার বন্ধু-বান্ধবরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৪ ২১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক রাষ্ট্রদূত সদ্য প্রয়াত সিরাজুল ইসলামকে স্মরণ করেছেন শিক্ষাবিদ, রাজনীতিক, কূটনীতিকসহ তার বন্ধু-বান্ধবরা।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এক স্মরণ সভায় মরহুমের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

দি ঢাকা ফোরাম (টিডিএফ) এর আয়োজনে এই স্মরণ সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী বক্তব্য রাখেন এবং তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের সিরাজুল ইসলামের সহধর্মিনী নাসরিন ফৌজিয়া, দুই মেয়ে মৌসুমী ইসলাম সাবরিনা ও নওরিনসহ মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান সিরাজুল ইসলাম। গত ১৮ আগস্ট ঢাকার বনানীতে দাফন করা হয় তাকে।

পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দিয়ে সিরাজুল ইসলাম কূটনীতিক পেশায় কাজ শুরু করেন। কর্মজীবনে ক্যানবেরা, নয়াদিল্লি, ওয়াশিংটন ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে কাজ করেছেন। এছাড়া তিনি মিশর ও জাপানেও দায়িত্ব পালন করেন।

দক্ষিণ এশিয়া ও প্রাচ্যের মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন সিরাজুল ইসলাম। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সেখানেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন।

স্মরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, আবদুল হালিম, আবদুল কাইয়ুম, নজমুল হক নান্নু, সুজা উদ্দিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নূর মোহাম্মদ খান, জহির উদ্দিন স্বপন, শামা ওবায়েদ, আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক কুটনীতিক ইফতেখার করীম, শাহেদ আখতারসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও
বিজ্ঞাপন

আরো