Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবাদিক সাগর-রুনি ও রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৩:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তরা শতাধিকবার সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে ব্যর্থতার জন্য নিন্দা জ্ঞাপনের পাশাপাশি দ্রুত এসব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। আসামিদের দ্রুত বিচারের আওতায় না আনলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছ আবেদন সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এ্যাড. সামিমুল হাসান অপু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো