Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজ ঘরে ফ্যানে ঝুলছিল সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ১৭:২৪

সাংবাদিক সীমান্ত খোকন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর চামেলীবাগে নিজ বাসা থেকে এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাসায় তার মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চামেলীবাগের বাসায় পাওয়া যায় সীমান্ত খোকনের মরদেহ। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন তিনি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, ঝুলন্ত অবস্থায় সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশের একটি টিম সেখানে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে।

সহকর্মীরা জানিয়েছেন, নানা বিষয় নিয়ে মানসিকভাবে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন সীমান্ত খোকন। কয়েকদিন ধরে নিজের ঘর থেকে খুব একটা বেরও হতেন না। মঙ্গলবার দুপুর থেকে তার ঘরের দরজা বন্ধ ছিল। সাড়াশব্দ না পেয়ে দুপুর দেড়টার দিকে চাবি দরজা খুলে তাকে গলায় ফাঁস দিয়ে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সারাবাংলা/ইউজে/টিআর
বিজ্ঞাপন

আরো