Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুরালিকে ছুঁয়ে অশ্বিনের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১ অক্টোবর ২০২৪ ১৮:৫৩

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে সিরিজ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। ভারত-বাংলাদেশ সিরিজের সিরিজ সেরা হয়ে নতুন ইতিহাসও গড়েছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। নিজের টেস্ট ক্যারিয়ারে ১১তম বার সিরিজ সেরা হয়ে শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে ছুঁয়েছেন অশ্বিন।

দুই ম্যাচে ব্যাট হাতে ১১৪ রান করেছেন অশ্বিন। প্রথম টেস্টে পেয়েছিলেন সেঞ্চুরিও। বল হাতেও তিনি নিয়েছেন ১১ উইকেট। ব্যাটে-বলে উজ্জ্বল অশ্বিনের হাতেই উঠেছে সিরিজ সেরার পুরস্কার। নিজের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১১তম বার সিরিজ সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন অশ্বিন। আর এতেই তিনি পাশে বসেছেন মুরালির।

বিজ্ঞাপন

এতদিন ১১ বার সিরিজ সেরা হয়ে এই তালিকার সবার উপরে ছিলেন মুরালি। অশ্বিন এবার তাকে ছুঁয়ে ফেললেন। অশ্বিন অবশ্য এই রেকর্ড ছুঁয়েছেন ৪২ সিরিজ খেলে। মুরালি এই কীর্তি গড়েছিলেন ৬১ সিরিজ খেলে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো