Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলে গেলেন কবি অঞ্জনা সাহা

সাহিত্য ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৭:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে কবি অঞ্জনা সাহা। আজ (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা যায়, সদ্যপ্রয়াত কবি অসীম সাহার সহধর্মিণী কবি অঞ্জনা সাহা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিকেল তিনটায় সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসের ১৮ তারিখে চিরবিদায় নেন কবি অসীম সাহা। তার মৃত্যুর পর থেকেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন অঞ্জনা সাহা। তিনি দুই ছেলে অভ্র সাহা ও অর্ঘ্য সাহাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, স্বজন ও অনুরাগী রেখে গেছেন।

গত জুন মাসের ১৮ তারিখে চিরবিদায় নেন কবি অসীম সাহা। তার মৃত্যুর পর থেকেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন অঞ্জনা সাহা

গত জুন মাসের ১৮ তারিখে চিরবিদায় নেন কবি অসীম সাহা। তার মৃত্যুর পর থেকেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন অঞ্জনা সাহা

১৯৫৫ সালের ৪ ডিসেম্বর রাজবাড়িতে জন্ম নেন কবি অঞ্জনা সাহা।  সেখানেই শৈশবের প্রথম পর্যায় কাটে। বাবার চাকরির সূত্রে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্কুলে শিক্ষাজীবন তার।

বিজ্ঞাপন

সাহিত্য চর্চার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন কবি অঞ্জনা সাহা। ১৯৮৭ সালে ‘ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন’ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে রবীন্দ্রসংগীতে পাঁচ বছর মেয়াদি কোর্স শেষে ছায়ানটের অঙ্গপ্রতিষ্ঠান ‘নালন্দা বিদ্যালয়’-এ শিক্ষকতা করেন। ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীও।

১৯৮৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘অভিমানী মেঘ’ প্রকাশিত হওয়ার পর বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১২টি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো- ‘বিষণ্ণ পারাবার’, ‘নক্ষত্রের সোনালি আগুন’ এবং ‘অঞ্জনা সাহার শ্রেষ্ঠ কবিতা’। তিনি কবিতার জন্য ‘রূপসী বাংলা (পশ্চিমবঙ্গ) সাহিত্য-পুরস্কার’সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

সারাবাংলা/এএসজি/এসবিডিই
বিজ্ঞাপন

আরো