Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু : চট্টগ্রামে প্রাণ গেল আরও দুজনের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ২০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে সাতজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের মঙ্গলবারের (২৮ অক্টোবর) প্রতিবেদনে এ দুজনের মৃত্যুর তথ্য দেয়া হয়েছে।

মৃত দুজন হলেন–চট্টগ্রাম নগরীর মনির হোসেন (৫০) ও রেহেনা আক্তার (৪৪)।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (২৭ অক্টোবর) মনিরের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত মনিরের মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টও উল্লেখ করা হয়েছে। এছাড়া নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন রেহেনার মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মাল্টি অর্গান ফেইলিউরের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন উল্লেখ আছে।

বিজ্ঞাপন

চট্টগ্রামে অক্টোবরের সাত জনসহ চলতি বছরে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৩ জন, পুরুষ ৭ জন এবং শিশু ৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৫৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৪৩ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ২ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরর শুরু থেকে ২৮ অক্টোবর পর্যন্ত শনাক্তদের মধ্যে ১ হাজার ৮২১ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৫৫৭জন, নারী ৭৮৫ জন ও শিশু ৫০৬ জন। চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আরডি/এসআর
বিজ্ঞাপন

আরো