Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মাইনাস টু ব্যর্থ হয়েছে, বিরাজনীতিকরণ প্রক্রিয়াও ব্যর্থ হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৮:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে আজ একটি বি-রাজনৈতিক প্রক্রিয়া চলছে। কোনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে। যা কোনোভাবেই কাম্য নয়। অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখন বিরাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে, তাও ব্যর্থ হবে।

রোববার (৩ নভেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে সরকারকে জোর দৃষ্টি দিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কতিপয় দৃষ্কৃতিকারী ১ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা, অগ্নিসংযোগ করে এবং লুটপাট চালায়। আর ২ নভেম্বর খুলনা অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে।

জাপা মহাসচিব এ ঘটনায় তীব্র নিন্দা জানান ও এতে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

এ সময় জাপার অতিরিক্ত মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মো. জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মোস্তফা আল মাহমুদ, মনিরুল ইসলাম মিলন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, জহিরুল ইসলাম রুবেল, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. আরিফুর রহমান খান।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম