Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিএনজি স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২, তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ২২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহ সিএনজি পাম্পে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনা ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসন।

নিহতরা হলেন- ঘটনাস্থলে নিহত প্রাইভেটকার চালক সদর উপজেলার কিছমত গ্রামের হিমেল ও চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সোমবার (৪ নভেম্বর) মারা গেছেন রহমতপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (৮৫)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিদর্শক মো. শফিক উদ্দিন জানান, এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে ও দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জল হোসেন বলেন, ঘটনার সময় ঢাকা থেকে আনা একটি এলপিজি গ্যাসের ট্যাঙ্কলড়ি থেকে গ্যাস নামানো হচ্ছিল। পাশাপাশি একটি প্রাইভেটকারে সিএনজি দেয়া হচ্ছিল। এ সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাতটি গাড়ি অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেকটার, তিনটি সিএনজি চালিত অটোরিকশাসহ অন্যান্য গাড়ি।

এসময় ভস্মিভূত প্রাইভেটকার থেকে হিমেল নামের এক অগ্নিদগ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ সাতজন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। বেলা ৩ টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ডিসি মো. মুফিদুল আলম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নাহার নাহারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদনের আলোকে ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
২৫ অক্টোবর ২০২৬ ১০:৪৬

আরো