Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নোবিপ্রবি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবি: গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬৫তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে মন্ত্রনালয়ের অনুমোদন পেলে চুড়ান্তভাবে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে নোবিপ্রবি।

নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, অফিশিয়ালভাবে সিদ্ধান্ত হলো আমরা গুচ্ছ থেকে বের হয়ে যাব। বর্তমানে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছ পদ্ধতিতে নেই। আসলে তাদের সিদ্ধান্ত ওরা নিতেই পারে কারণ ওরা স্বায়ত্তশাসিত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এক প্রকার সরকারি বিশ্ববিদ্যালয়। আমরা বলতে গেলে সরাসরি সরকারের অধীনে। তাই আমরা চাইলেও অনেক কিছুই পারি না। মন্ত্রণালয়ের অনুমোদন লাগে। তবে আমরা নোবিপ্রবির সব ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়েছি। একটি ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্ট গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সম্মতি দিয়েছে। সরকারের অনুমোদন পেলে আমরা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করব।

নিজস্ব ভর্তি পদ্ধতিতে সেকেন্ড টাইম থাকবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, গুচ্ছ থেকে বের হতে আমরা একমত হয়েছি এবং শিক্ষার্থীদের কষ্ট কমাতে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত বিবেচনায় আমরা আগামী ভর্তি পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত গ্রহণ করব।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
৪ অক্টোবর ২০২৬ ১৯:১৭

আরো