Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জবি করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ০৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ১ ডিসেম্বর থেকে প্রাথমিক নির্বাচনের জন্য ভর্তির জন্য আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

এবার ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের ই-ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা হতে সকাল ১১.৩০টা পর্যন্ত, বিকাল ২.৩০টা হতে বিকাল ৪টা পর্যন্ত, বিকাল ৫টা হতে বিকাল ৬.৩০টা পর্যন্ত মোট তিনটি শিফটে হবে।

ডি-ইউনিটের [সামাজিক বিজ্ঞান অনুষদ] পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকেল ৩.৩০টা হতে বিকেল ৪.৩০টা পর্যন্ত তিন শিফটে হবে।

বি-ইউনিটের [কলা অনুষদ] পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত, বিকেল ৪টা হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ-ইউনিটের [বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ] পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত বিকেল ৪টা হতে বিকেল ৫টা পর্যন্ত হবে।

সি-ইউনিটের [বিজনেস স্টাডিজ অনুষদ] ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত, দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকেল সাড়ে ৩টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় প্রাথমিক আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত ১ম থেকে ৪০,০০০তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদের ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিড কার্ড ডাউনলোড করতে হবে।

আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd)-এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

সারাবাংলা/পিটিএম