Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল কিশোরের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জিসান (১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবর ছেলে। সে গত কয়েক মাস ধরে গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নানার বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুল ইসলাম বলেন, ‘সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া বড়কান্দী কুমিল্লামুখী সড়কের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার মাথায় ও পায়ে জখম আছে। মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই