Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিজবুল্লাহর সঙ্গে শান্তিচুক্তি করতে পারে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪ ০৯:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননের হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে যুদ্ধবিরতি চায় ইসরাইল। শান্তিচুক্তি চূড়ান্ত করার আগে এখনও কিছু বিষয়ের আলোচনা হওয়া বাকি বলে জানিয়েছে দেশটির সরকার।

সোমবার (২৫ নভেম্বর) এরকম সম্ভাবনার ঘোষণা দেয় ইসরাইল। ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা মঙ্গলবারেই (২৬ নভেম্বর) চুক্তিটি অনুমোদন করতে পারে।

এদিকে,দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার ক্ষেত্রে আশা প্রকাশ করেছেন লেবাননের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্রের বিশ্বাস, হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত অবসানের চুক্তিতে ইতোমধ্যে পৌঁছে গেছে দেশ দুটি।

যুদ্ধবিরতির চুক্তি হওয়ার অগ্রগতি শুরু হয়েছে গত সপ্তাহে। সে সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী আমোস হোস্টেইন বৈরুতে আলোচনার পর গুরুত্বপূর্ণ অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেন। এরপর তিনি ইসরাইলের সঙ্গে বৈঠক করেন এবং তারপর ওয়াশিংটনে ফিরে যান।

বিজ্ঞাপন

ইসরাইল সরকারের মুখপাত্র ডেভিড মেঙ্কার বলেন, ‘আমরা একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। তবে কিছু বিষয় নিয়ে এখনও আলোচনা বাকি।’

আমেরিকান নিউজ ওয়েবসাইট এক্সিওজ জানিয়েছে, ইসরাইল এবং লেবানন যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি সম্পর্কে জাতিসংঘের ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ডানন বলেন, ‘আমরা এখনও চুক্তি চূড়ান্ত করিনি। তবে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কয়েকদিনের মধ্যে চুক্তি হতে পারে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, তাদের এই বিষয়ে কিছু বলার নেই।

উল্লেখ্য, যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলার মাঝেই ইসরায়েল-হিজবুল্লাহ দুপক্ষের মধ্যে বৈরিতা বেড়েছে। চলতি সপ্তাহান্তে ইসরাইল লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোর দার করেছে। শনিবার (২৩ নভেম্বর) বৈরুতের মধ্যাঞ্চলে ইসরাইলের তুমুল বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়।

এর পাল্টা জবাবে রোববার (২৪ নভেম্বর) হিজবুল্লাহও ইসরাইলের রাজধানী তেল আবিবে শতাধিক রকেট হামলা চালায়। ইসরাইল আবার এর জবাবে সোমবার লেবাননের রাজধানী বৈরুতে আরও ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো