Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্মানাধীণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আজিমপুরে নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে নয়ন মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নয়ন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দরগাপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। বর্তমানে আজিমপুরের ওই নির্মানাধীন ভবনে থাকতেন।

মৃত নয়নের সহকর্মী মো. মোস্তাকিম জানান, আজিমপুর মোড়ে সরকারি স্টাফ কোয়ার্টারের নির্মানাধীন ভবনে গত ২ বছর ধরে রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করে আসছিলেন নয়ন। সকালে ২০ তলা ভবনটির ১৮ তলার ভেতরে প্লাস্টারের কাজ করছিল। এ সময় পানির পাইপ দেখার জন্য গ্রিলের পকেট গেট দিয়ে উঁকি দেয় সে। তখন সেখান থেকে নিচে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ