Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ট্রাক দুর্ঘটনায় ১ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: যশোর ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কুমিল্লা জেলার সদর উপজেলার বাগবাগ গঞ্জ গ্রামের নাজির আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন একই উপজেলার বটদুল গ্রামের রহমতুল্লাহ (৪৫) ও জাবেদ আলী(৫০)।

স্বজনরা জানায়, ভোরে প্রাইভেটকারে যশোর থেকে কুমিল্লা যাওয়ার পথে বারীনগর বাজারে পৌঁছালে বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় ইকবাল হোসেনের। এলাকাবাসী আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

বারোবাজার হাইওয়ে পুলিশের এস আই ফজলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এ এস আই নিয়ামুল জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। নিহতের মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সারাবাংলা/এনজে