Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাক-অটোরিকশা মুখোমুখি, শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ট্রাক ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই অটোরিকশাতেই থাকা তার মা-বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ গলাকাটা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ইমরান শিকদার (১৯) নারায়ণগঞ্জ কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পর ইমরান, তার মা আসমা আক্তার ও বাবা মোক্তার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক দুপুর ১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। ইমরানের মা-বাবা সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালে ইমরানের চাচাতো ভাই মো. রাসেল শিকদার জানান, ইমরানদের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার পাতালিয়া গ্রামে। পরিবারের সঙ্গে ডেমরার রানিমহল এলাকায় থাকতেন।

রাসেল শিকদার বলেন, সকালে কুমিল্লার মেঘনায় ইমরানের নানিবাড়ি যাওয়ার কথা ছিল সবার। চিটাগাং রোড থেকে কুমিল্লার বাস ধরার কথা ছিল। এর জন্য ডেমরা থেকে অটোরিকশায় করে চট্টগ্রাম রোডের দিকে তারা যাচ্ছিল। গলাকাটা ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে ইমরান ও তার মা-বাবা তিনজনই আহত হন। ইমরানের আঘাত ছিল গুরুতর। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আাসা হয়। হাসপাাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।

মো. ফারুক আরও বলেন, স্বজনরা জানিয়েছে, অটোরিকশা আর ট্রাক মুখোমুখি হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
১ অক্টোবর ২০২৬ ১১:২৯

আরো