Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান গেমস / সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ০৯:৩২ | আপডেট: ১ অক্টোবর ২০২৬ ০৯:৪৬

ভেজা আউটফিল্ডোর কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। পরে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৩ ওভারে। পাকিস্তানের বিপক্ষে এশিয়ান গেমসে কার্টেল ওভারের সেমিফাইনাল জিততে পারেনি বাংলাদেশ।

পিচ অনুযায়ী ব্যাটাররা রানটা যথেষ্ট তুলতে পারেননি। পরে মোস্তাফিজুর রহমানের গেছে একটা বাজে দিন। দুই মিলিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

আগে ব্যাট করে ১৩ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১১১ রান তুলেছিল বাংলাদেশ। পরে ৪ উইকেট হারিয়ে ১১.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান।

এবারের এশিয়ান গেমসে না খেলেই সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ দল। র‌্যাংকিংয়ের হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায় লিটন কুমার দাসের দল। বৃষ্টিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়নি ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে আবারও বাংলাদেশকেই জয়ী ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সে হিসেবে চলতি এশিয়া কাপে আজ প্রথমবার মাঠে নেমেছিল বাংলাদেশ।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর