Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মগবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মগবাজার রেলগেটে এই ঘটনা ঘটে। ঘটনার পরে ওই নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকালে সংবাদ পেয়ে মগবাজার রেলগেট থেকে ওই নারীকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মগবাজার রেলগেটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলন ওই নারী। এ সময় একটি ট্রেনের ধাক্কায় আহত হন তিনি।

বিজ্ঞাপন

নিহত ওই নারীর মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। ঢাকা রেলওয়ে থানা পুলিশকেও এই ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ