Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সর্বদলীয় সভায় বিএনপির অংশগ্রহণের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় বিএনপির অংশ গ্রহণ করা, না করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘‘বিএনপি সর্বদলীয় সভা যাবে না- এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, কীভাবে অংশগ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। অপেক্ষা করুন।”

বৃহস্পতিবার বিকাল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছে। সব রাজনৈতিক দলকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছিলেন।

মির্জা ফখরুল বলেছিলেন, ‘‘সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে আমরা একটা খসড়াপত্র পেয়েছি। উনি আমাদের অনুরোধ করেছেন এ বিষয়ে মতামত জানানোর জন্য। বিষয়টা এত বেশি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যে, এটা একদিনের নোটিশে মতামত দেওয়া সম্ভব না। আমরা এ বিষয়ে আলোচনা করেছি, আরও আলোচনা করছি। অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এ বিষয়ে আলোচনা করতে হবে। শুধু তাই নয়, সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও আমাদের কথা বলতে হবে। কেননা, এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে, সেগুলো আমাদের দেখতে হবে।’’

সারাবাংলা/এজেড/আরএস