Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দুর্বৃত্তায়ন বন্ধ না হলে সংস্কার কার্যক্রম টেকসই হবে না’

স্পেশাল করেসপডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দুর্বৃত্তায়ন বন্ধ না হলে সংস্কার কার্যক্রম টেকসই হবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ দেখালে চলবে না, প্রজ্ঞার পরিচয় দিতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে সংবিধানে স্বীকৃতি দিতে হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণশক্তি সভা’ আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র ও সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘একাত্তরের পরে বাহাত্তরে আমাদের স্বপ্নটা দুঃস্বপ্নে পর্যবসিত হয়েছিল। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরেও আশাটা হতাশায় পরিণত হয়েছিল। গত বছর আমাদের একটা পরিবর্তনের, একটা রূপান্তরের সময়। বাংলাদেশকে তৈরির জন্য যে সুযোগটা এসেছে— আমাদের কোনো হঠকারিতায়, কোনো অনৈক্যের বীজের কারণে, কোনো অতি কথনের জন্য এই সুযোগটা যেন আমরা না হারাই। এ ব্যাপারে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সরকারের ওপর খুব বেশি আশা করে লাভ নেই। রাজনৈতিক দলগুলো যদি পরিপূর্ণভাবে সহযোগিতা না করে, তাহলে সরকারের পক্ষে একা তেমন কিছুটা করা সম্ভব হবে না। সরকার কিছুটা ভিত্তি তৈরি করতে পারে। কিন্তু বাকিগুলো রাজনৈতিক দলগুলোকে করতে হবে। দূরবর্তী চিন্তা করেই তাদের এগোতে হবে।

গণমুক্তি জোটের সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— গণশক্তি সভার সভাপতি সাদেক রহমান, জামায়াত ইসলামীর নেতা মো. কামাল হোসেন, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান ও গণমুক্তি জোটের কো-চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো