তুরস্ক: তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।
মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা বর্তমানে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৩ দিনের সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।