Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দরজা ও সিগন্যালিং সিস্টেমে ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

স্পেশাল করেসপডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা ম্যাস র‌্যাপিড লিমিটেড কোম্পানি (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, স্বয়ংক্রিয় দরজায় কারিগরি ত্রুটি এবং সিগন্যালিং সিস্টেমে ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে কয়েক দফা বিঘ্ন ঘটেছিল।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯ টার পরে ডিএমটিসিএল এর ভেরিফাইড ফেইসবুক পেজে এ কারণ উল্লেখ করেছেন এবং যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার দিনের একটা বড় সময় মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময়ে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত এক লাইনে চলাচল করে যাত্রী সেবা দিয়েছে মেট্রোরেল।

তাদের পোস্টে বলা হয়, সকাল ৯টা ২৩ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত ট্রেনের স্বয়ংক্রিয় দরজায় কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল। বিকাল ১টা ৩৩ মিনিট থেকে ২টা ৬ মিনিট পর্যন্ত সিগনালিং সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল। পরবর্তীতে বিকাল ২টা ৬ মিনিট থেকে পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় এবং সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া পোস্টে সম্মানিত যাত্রিদের যাত্রী সেবা দেওয়ার ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সারাবাংলা/জেআর/এইচআই