Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কর্মবিরতি প্রত্যাহার করতে রানিং স্টাফদের প্রতি আহ্বান রেলওয়ের

স্পেশাল করেসপডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কর্মবিরতি প্রত্যাহার করে নিতে রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে রেলওয়ে থেকে এ সংক্রান্ত একটি আহ্বানপত্র গণমাধ্যমে পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফগণ (চলমান ট্রেনে দায়িত্ব পালনকারী) আগামী ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। ফলে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি-দাওয়া/চাহিদা পূরণে যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফগণের দাবি-দাওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে পত্র যোগাযোগের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনাও অব্যাহত আছে বলে আহ্বানপত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আহ্বানপত্রে আরও বলা হয়, ইতোমধ্যে তাদের রানিং এলাউন্স ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা হয়েছে। এ ছাড়া মাইলেজ এলাউন্স পাবার জন্য সর্বনিম্ন ৮ ঘণ্টা ও ১০০ মাইল দূরত্বের শর্তও শিথিল করা হয়েছে। পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে রেলের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকল কর্মকর্তা/কর্মচারীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে রেলওয়ে।

আরও বলা হয়, দাবি-দাওয়ার বিষয় সমাধানে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা করে চলেছে রেলওয়ে। তাই যাত্রী সাধারণের ভোগান্তি বিবেচনা করে পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার এবং আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে রানিং স্টাফগণ উদ্যোগ নেওয়া হয়ে বলে মন্ত্রণালয়ের বিশ্বাস।

সারাবাংলা/জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো