Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৩ বছর পর রঞ্জিতে ফিরে ব্যর্থ কোহলি

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ১২:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তার খেলা দেখতেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভিড় করেছিলেন হাজারো দর্শক। তবে তাদের খানিকটা হতাশই করলেন বিরাট কোহলি। ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমে মাত্র ৬ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন কোহলি।

দিল্লি-রেলওয়ে ম্যাচের দ্বিতীয় দিনেও ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। সবাই অপেক্ষায় ছিলেন কোহলির ব্যাটিং দেখার জন্য। দিনের খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেক পর আসে সেই মুহূর্ত। দিল্লির উইকেট পড়লে ব্যাটিংয়ে নামেন কোহলি। মাঠে উপস্থিত দর্শক উল্লাসে ফেটে পড়ে।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খানিকটা অস্বস্তিতে ছিলেন কোহলি। প্রায় ১৫ মিনিট ক্রিজে থাকার পর প্রথম চার মারলে মনে হচ্ছিল, বড় স্কোরের পথেই এগিয়ে যাবেন তিনি। তবে সেটা হয়নি। চার মারার পরের বলেই হিমাংশু সাংওয়ানের বলে বোল্ড হন কোহলি। ব্যাট-প্যাডের মাঝে দিয়ে বল লাগে স্ট্যাম্পে।

বিজ্ঞাপন

দিল্লির দর্শককে হতাশ করে মাত্র ৬ রানেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে কোহলিকে। দ্বিতীয় ইনিংসে ভালো কিছু করবেন কোহলি, এমনটাই এখন আশা করতে পারেন স্টেডিয়ামে উপস্থিত তার ভক্তরা!

সারাবাংলা/এফএম