Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাগলে করলা গাছ খাওয়ার জেরে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ০৮:৫৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬ ০৮:৫৬

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগল জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মন্ডলের ছেলে।

আহতরা হলেন- নিহতের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় অভিযুক্ত রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীরা জানান, উভয়ের মধ্যে আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

বিজ্ঞাপন

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর