Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাদি হত্যার তদন্ত ও বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২৩:৪০

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জাতীয় সংসদে স্পষ্ট করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিশেষ বিবৃতিতে আইনমন্ত্রী এই কথা জানান।

বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে যে, যতই বাধা আসুক না কেন, সরকার ন্যায়বিচারের পথ থেকে একচুলও সরে আসবে না। গত ১৬-১৭ বছরে বাংলাদেশে যারা বলপূর্বক গুমের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন, রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হয়েছেন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন তাদের প্রত্যেকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।

বিজ্ঞাপন

আর এই লক্ষ্য বাস্তবায়নেই খুব শিগগিরই দেশের জেলাপর্যায়ে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করার সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি সংসদকে অবহিত করেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর