Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ বছর পর জাতীয়তাবাদী নবীন দলের নতুন কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৬ ২৩:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে হুমায়ুন আহমেদ তালুকদারকে সভাপতি এবং মোহাম্মদ সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত এক বিশেষ প্রতিনিধি সভায় এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রতিনিধি সভায় নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ডা. আবু হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সহ-সভাপতি মাওলানা আকাইদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা হাফেজ আবু হানিফ, দপ্তর সম্পাদক মো. হাফিজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং শ্রমবিষয়ক সম্পাদক সাইদুর রহমান শাহিনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতির বক্তব্যে হুমায়ুন আহমেদ তালুকদার বলেন, ২০১৩ সালে বিএনপির সমর্থিত সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দুঃসময়ের নানা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা দেশে সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখেছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে তারা সারা দেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

তিনি আরও বলেন, আগামী দিনেও গণতান্ত্রিক সরকারের সব কার্যক্রমে তারা অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নেবেন। সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে নতুন কমিটির সব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। দীর্ঘ বিরতির পর এই নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সারাবাংলা/এফএন/এসএস