Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৪

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান।

গাজীপুর: তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে গণপরিবহণ বন্ধ থাকবে বলে জনিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কমিশনার বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

নাজমুল করিম খান বলেন, ইজতেমার মুরব্বিরা জানিয়েছেন রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত করবেন। কোনো অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে, সেদিকে আমাদের নজর আছে। আশা রাখি, কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে না।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন, তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

দেশজুড়ে 'বিশ্ব পর্যটন দিবস' পালিত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯

আরো