Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩

শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব।

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৯ মিনিটে শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ১২টা ২৭ মিনিটে। দীর্ঘ ১৮ মিনিটের মোনাজাতটি পরিচালনা করেছেন মাওলানা মো. জুবায়ের আহমেদ।

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

বিজ্ঞাপন

অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান।

এ ছাড়া আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের জন্য বারবার আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা। তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মোনাজাতে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন রাসূলের ভক্তরা। পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতিও করেন তারা।

এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও এ ধাপে বাদ যোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিশ্ব ইজতেমার এ পর্বে চার মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- নরসিংদী জেলার মাধবদী থানাধীন রংপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৮), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার আমীর হোসেন (৬৫), সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন শাহবাজপুর গ্রামের মৃত গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলীর সরকার (৭৫) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন রায়কালী গ্রামের মো. সামসুল আলম (৬০)।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো