Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আয়নাঘরে’র দেয়াল দেখে চিনতে পারলেন উপদেষ্টা আসিফ

স্পেশাল করেসপডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্যান্য উপদেষ্টার সঙ্গে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও।

বুধবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর কচুক্ষেত এলাকার আয়নাঘরে যাওয়ার পর উপদেষ্টা আসিফ মাহমুদ ছুটাছুটি শুরু করেন। ঘরগুলোতে বারবার ঢুকে কি যেন খোঁজা শুরু করেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘এই সেই ঘর যেখানে আমাকে রাখা হয়েছিল।’

এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমি দেয়াল দেখে চিনতে পেরেছি। এখানেই আমাকে রাখা হয়েছিল। তবে যে সময় আমি ছিলাম এখানে ওই সময় ঘরটা ছোট ছিল। এখন অনেক বড় করেছে ঘরটি।’

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এখানে চার দিন রাখা হয়েছিল। এরপর চোখ বেঁধে ফেলে দিয়ে আসা হয়।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে ঘরে ছিলাম সেখানে বাথরুম ছিল না। এখনও নেই। যখন বাথরুমে যেতে চাইতাম তখন চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো। এরপর আবার এখানে এনে রাখা হতো।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জুলাইয়ের শেষ সপ্তাহে আসিফ মাহমুদ, নাহিদ ইসলামসহ তিনজনকে তুলে নিয়ে যায় একটি গোয়েন্দা সংস্থার তৎকালীন সদস্যরা। এরপর তাদের বেদম মারধর করে রাজধানীর ৩০০ ফিট সড়কে চোখ বেঁধে ফেলে রেখে যায়। এরপর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো