Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাষা শহিদের শ্রদ্ধা জানাতে যায়নি নির্বাচন কমিশন

‎স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিগত সব নির্বাচন কমিশন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানালেও বর্তমান নির্বাচন কমিশনাররা ও সংস্থাটির সচিব শ্রদ্ধা জানাননি।
‎
‎শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সচিব বলেন, ‘আমার জানা মতে কমিশনাররা শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে যাননি।’
‎
‎ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কমিশন কেন যাননি? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমি যাইনি। তবে নির্বাচন কমিশনাররা ব্যক্তিগতভাবে গিয়েছেন কিনা, সেটা বলতে পারব না।’
‎
‎এ বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার কে এম এম নাসির উদ্দিনের ব্যক্তিগত সহকারীর (পিএস) সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো