Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুরি করতে গিয়ে কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৭

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনে কার্নিশ বেয়ে চুরি করতে উঠার সময় নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কামরাঙ্গীরচর মাদবর বাজার এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন জানান, মৃত হৃদয়ের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলোছিয়া গ্রামে। বাবার নাম মো. শাহজাহান। বর্তমানে কামরাঙ্গীরচর পাকাপোল এলাকায় থাকত।

এসআই আরও জানান, হৃদয় নামে ওই যুবক গত রাতে মাদবর বাজার এলাকার একটি ৩তলা বাড়ির কার্নিশ বেড়ে বিল্ডিংয়ের ভিতরে কার চেষ্টা করছিল। তখন গিয়ে সেখান থেকে নিচে পড়ে মারা যায়। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, ভবনটিতে চুরি করতে উঠেছিল। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

হৃদয়ের বড় ভাই মো. কাওসার জানান, হৃদয়ের ৩ মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। অটোরিকশা চালাতো সে। তবে সে মাদকাসক্ত ছিল। শনিবার দুপুরে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর