Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কটকা ট্রাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২২:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: বৃহস্পতিবার (১৩ মার্চ) খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা এলাকায় ভ্রমণে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্রছাত্রী সাগরে ডুবে প্রাণ হারান। সেই থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ, ১১টায় শোকর‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১১ টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শোকসভা ও দোয়া অনুষ্ঠান। এছাড়াও রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় এতিমদের সঙ্গে ইফতার।

বিজ্ঞাপন

কটকা ট্রাজেডিতে যারা প্রাণ হারান তারা হলেন- আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান, মো. তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো