Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় ফের ইসরায়েলি হামলা, দুই শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৫ ১০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গুলি ছুড়েছে সীমান্তবর্তী এলাকাতেও। গাজা সিটি ও বেইত লাহিয়ায় কমপক্ষে দুই শিশুসহ চার জন নিহত হয়েছেন।

কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় এই হামলা চালায় ইসরায়েল। এদিকে, জর্ডান উপত্যকাতেও গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলি-অধিকৃত জর্ডান উপত্যকা এলাকায় জর্ডান থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টারত আটজনকে গুলি করে গ্রেফতার করেছে। এদের মধ্যে দুই জন নিহত হন।

গ্রেফতারের আগে সন্দেহভাজনরা এমনভাবে বাহিনীর দিকে এগিয়ে গিয়েছিল, যা তাদের জন্য হুমকিস্বরূপ ছিল। বাহিনী সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়ে জবাব দেয় ও আহতদের শনাক্ত করা হয়। আহতরা অভিবাসী শ্রমিক। ভুক্তভোগীদের আঘাতের তীব্রতা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পূর্বে অবস্থিত দুমা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যুদ্ধের সময় নারী স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিকল্পিতভাবে ধ্বংস করে ও যৌন সহিংসতাকে যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এছাড়া গাজায় ত্রাণ সহায়তাও ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো