Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৬:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু হাসান আলীকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) ভোর রাতে উপজেলার শাকপালা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরআগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে ধর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় প্রতিবন্ধী নারীর মা মামলা করেন।

গ্রেফতার হাসান আলী বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের পাতিতাপাড়ার হাকিমুদ্দিনের ছেলে। সে সিএনজিচালিত অটোরিকশাচালক। তার একাধিক স্ত্রী রয়েছে।

পুলিশ জানায়, হাসান আলী তার স্ত্রীর বড় বোনের বাড়িতে থাকতেন। ওই রাতে ভয় দেখিয়ে হাসান আলী স্ত্রীর বোনের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরের দিন ভিকটিম ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। এদিকে, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ধর্ষক পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো