Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৬ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ০৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুনে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক।

এর আগে, শুক্রবার (১৫ মার্চ) রাত ৩টার দিকে বাজারের হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের হর্কাস মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে বাজারের ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে একটি ছাপাখানা দোকান, একটি প্লাস্টিকের খেলনা দোকানসহ অন্তত ৬টি দোকান পুড়ে যায়।

বিজ্ঞাপন

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চার্জ দেওয়ার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো