Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় তামাকক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৪:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের একতারপুর এলাকার ঋষি পাড়ার বাসিন্দা ঝন্টু দাসের স্ত্রী। তিনি শুক্রবার বিকেলে পাতা কুড়াতে বেড়িয়ে নিখোঁজ হন।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান জানান, নিহত নারী শুক্রবার বিকেলে পাতা কুড়াতে পার্শ্ববর্তী মাঠে যান। দীর্ঘ সময় পর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে পায় না। আজ সকালে স্থানীয় কৃষকরা তামাকক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর কানে স্বর্ণের দুল ছিল, যা এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মাদকসেবীদের আড্ডার জায়গা হয়তো তিনি চলে গিয়েছিলেন। তার দুল ছিনিয়ে নেওয়ার সময় তাদের চিনে ফেলায় হয়তোবা এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো