Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেকুয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৭:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামী করে থানায় মামলা করেছেন।

বুধবার (১৯ মার্চ) দুপুরে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতেআলী মায়ের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

গ্রেফতার আসামি মোহাম্মদ মকছুদ আহমদ (৪০) উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতেআলী মা’র পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

ভুক্তভোগী সাত বছর বয়সী মেয়ে শিশুটি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি নূরানী মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুর বাবা ও মা অভিযোগ করেন, সকালে তাদের মেয়ে প্রতিদিনের মতো মাদরাসায় যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। মাদরাসায় যাওয়ার পথে অভিযুক্ত মকছুদ শিশুটিকে ফুসলিয়ে স্থানীয় একটি মৎস্য ঘেরের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

এক পর্যায়ে মকছুদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করতে থাকে। এ সময় শিশুটির এক চাচা তার চিৎকার শুনে ঘটনাস্থলে যান। এতে মকছুদকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তিনি এবং শিশুটিকে তার কবল থেকে উদ্ধার করেন।

পরে ঘটনার ব্যাপারে পেকুয়া থানা পুলিশকে অবহিত করা হয়।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ঘটনার ব্যাপারে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশটি প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি নথিভূক্ত করেছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত
২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫১

আরো