Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রমজানে সুলভমূল্যে প্রাণিজ জাতীয় খাদ্য পণ্যের বিক্রি বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৪:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ এ সকল পণ্য সুলভ মূল্যে বিক্রির পরিধি বাড়ানো হয়েছে। একই সঙ্গে মূল্যও সমন্বয় করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে আরও জানানো হয়, এই উদ্যোগে ব্যাপক সাড়া পাওয়ায় আগামী ২৩ মার্চ থেকে রাজধানী ঢাকায় আরও ২৩টি স্খানে এবং নারায়ণগঞ্জ শহরে তিনটি এবং সাতটি বিভাগীয় দফতরে ১৪টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে।

এতে আরও জানানো হয়, এ কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ডিম (প্রতি ডজন) ১০৮ টাকার স্থলে ১০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে সংশ্লিষ্টদের সহযোগীতায় আমিষ জাতীয় মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে প্রথম রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

গত ১৯ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারাদেশের ৩,৯৬,৫৮৬ জন পুরুষ, ২,১২,৮৪৪ জন মহিলা মোট ৬,০৯,৪৩০ ক্রেতার মাঝে সুলভ মূল্যে ১৯ কোটি ৮৩ লক্ষ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার, গরু ও খাসীর মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলশ্রুতিতে সারাদেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে।

যে সকল স্থানে জুলাই বিপ্লবের সময় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার দিয়ে প্রথম রমজান থেকে ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু রয়েছে। সেগুলো হলো সচিবালয়ের পাশে, খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি, বনানী, কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), নাখাল পাড়া (লুকাস মোড়), সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) এবং কাকরাইল।

ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জে অতিরিক্ত ২৬টি স্থান হলো: আসাদ গেট (টাউন হল), লালমাটিয়া মহিলা কলেজ, শংকর প্লাজা, জিগাতলা (কায়সার সুইটমিট), আজিমপুর (তিন নং গেট), নিউ পল্টন, এ্যালিফেন্ট রোড (ইস্টার্ন মল্লিকার সামনে), জুরাইন কাঁচা বাজার, আটিবাজার, গাবতলী মাজার রোড, মিরপুর ৬ নং বাজার, শেওড়াপাড়া, কচুক্ষেত বাজার, উত্তরা আজমপুর কাঁচা বাজার, মেরুল বাড্ডা, মগবাজার মোড়,গ্রীন রোড, বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের পিছনে, বাসাবো বৌদ্ধ মন্দির, মধ্যবাড্ডা লিং রোড, জোয়ার সাহারা, উত্তরা খালপাড়, রামপুরা হাজীপাড়া এবং লালবাগ এতিমখানা। আর নারায়ণগঞ্জে

ডিসি অফিস চাঁনমারি, চাষাড়া চত্ত্বর এবং তারকার মাঠ কুতুবপুরে বিক্রয়কেন্দ্র রয়েছে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো