Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা থেকে পঞ্চগড়ে বাইক ট্যুরে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ০৩:৩৮

বাইক ট্যুরে গিয়ে দুর্ঘটনায় যুবক নিহত। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: ঢাকা থেকে পঞ্চগড়ে বন্ধুদের সঙ্গে বাইক ট্যুরে গিয়ে ট্রাকচাপায় ফরহাদ আহমেদ সিয়াম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন বাইকের অপর আরোহী মাহফুজ হাসান (৩০)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তিনি ঢাকার নিউমার্কেট এলাকায় এলিফ্যান্ট রোডে থাকতেন বলে জানা গেছে। আর আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ১৪টি মোটরসাইকেল নিয়ে ১৯ জন রাইডার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাইক ট্যুরে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। তখন তাদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কিন্তু সন্ধ্যায় হাসপাতালে সিয়াম মৃত্যুবরণ করেন। তবে আহত মাহফুজ রমেকে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো