Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন খলিলুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৫ ২০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে খলিলুর রহমানের পদবি ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ’ হিসেবে উল্লেখ করা হয়। তিনি প্রধান উপদেষ্টাকে তার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেরও সহায়তা করবেন।

উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দিয়ে গত বছরের ১৯ নভেম্বর খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেয় সরকার।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো