Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ / ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫ ০৮:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই মৌসুমে তাদের অবিশ্বাস্য আক্রমণাত্মক ফুটবল দেখেছে ইউরোপের ক্লাবগুলো। বার্সেলোনার আক্রমণভাগ নিয়ে ম্যাচের আগেই সতর্কবার্তা দিয়েছিলে বরুশিয়া ডর্টমুন্ড কোচও। শেষ পর্যন্ত তার আশংকাই সত্যি হলো। নিজেদের মাঠে অপ্রতিরোধ্য বার্সা স্রেফ গুঁড়িয়ে দিল প্রতিপক্ষকে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে এক পা দিয়ে রাখল কাতালানরা।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল বার্সার দাপট। একের পর এক আক্রমণে বিপর্যস্ত ডর্টমুন্ড খেই হারিয়ে ফেলেছে প্রথমার্ধেই। ২৫ মিনিটের মাথায় বার্সাকে লিড এনে দেন রাফিনহা। মার্টিনেজের থেকে পাওয়া বলে পাউ কুবারসির শট গোলপোস্টের ভেতর ঢুকেই যাচ্ছিল। ঠিক তার আগে সেই বলে পা লাগিয়ে গোলটা নিজের করে নেন এই ব্রাজিলিয়ান।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষভাগে দুটি দারুণ সুযোগ এসেছিল ডর্টমুন্ডের সামনে। তবে দুইবারই গোলের সুযোগ নষ্ট করেছেন গুইরাসি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করেন রবার্ট লেভানডস্কি। রাফিনহার ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি। ৬৬ মিনিটে ব্যবধান আরও বারে লেভানডস্কির কল্যাণেই। এবার তার গোলে অ্যাসিস্ট ছিল ফিরমিন লোপেজের।

ডর্টমুন্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লামিন ইয়ামাল। ৭৭ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে চোখ ধাঁধানো এক শটে বল জালে জড়িয়ে বার্সার বড় জয় নিশ্চিত করেন ইয়ামাল।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ২০১৮-১৯ মৌসুমের পর নকআউট পর্বে এটাই বার্সার সবচেয়ে বড় জয়। আগামী ১৬ এপ্রিল রাত ১টায় ডর্টমুন্ডের মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো