Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐক্যমত কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে শনিবার (১৯ এপ্রিল) বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অংশ নেবে এনসিপির প্রতিনিধি দল ।

সারাবাংলা/এফএন/এইচআই