Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির ৯ম দিনের বিক্ষোভ কর্মসূচি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১১:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ৯ম দিনে বিক্ষোভ ও মশাল মিছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নয়াবাজার সিরাজউদ্দৌলা পার্কে এ বিক্ষোভ মিছিল করবে কোতয়ালী, সূত্রাপুর, ওয়ারী, বংশাল, গেন্ডারিয়া থানা এনসিপি। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানায় তারা।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

এরপর বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করেছে উত্তরা বিএনএস সেন্টারে এবং সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপি শাহাবাগ জোন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের মাওনা চৌরাস্তা (ফ্লাইওভারের নিচে) বিক্ষোভ করে দলটি।

পঞ্চম দিন শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪.৩০টায় রামপুরা ব্রিজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে দলটি।

ষষ্ঠ দিন শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪.৩০টায় মিরপুর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি।

সপ্তম দিন রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দোলাইরপার গোল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

অষ্টম দিন সোমবার (২৮ এপ্রিল) ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। আজ নবম দিন হয়েও তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো