Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৬:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে এক বসতবাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৫ রতি স্বর্ণ, ৩৪ ভরি রূপা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন— মো. সোহাগ মন্ডল (৪১), মিন্টু (৩৮), মোশাররফ (৩৭), জসিম (৩৩), আমিনুল (৩৬), আনোয়ার (৩৮), ময়নাল (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট (রোববার) ভোরে উপজেলার চকপাকুটিয়া গ্রামে অমর বনিকের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা ও মোবাইল ফোনসহ ৬ লাখ ৪১ হাজার ৮০০ টাকার মালামাল লুট করে। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনার পর টাঙ্গাইলের ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তারা তথ্য-প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট (শনিবার) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত সোহাগ মন্ডল নিজেই জবানবন্দিতে দোষ স্বীকার করে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে তথ্য সংগ্রহ করে মূল হোতা মিন্টুকে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়। মিন্টুর দেখানো স্থানে অন্যান্য আসামিদের গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় এবং লুটপাট করা স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর