Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারে ৮ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: অবৈধভাবে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকারের সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক হওয়া ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে।

আটকরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে আটক জেলেরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করছিল।

বিজ্ঞাপন

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির মোট ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর