Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৩

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় বাসের ধাক্কায় অ্যাডভোকেট দবোরা খানম সারিকা (৩০) নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হন।

নিহত দবোরা খানম কুষ্টিয়া কোর্টের আইনজীবী এবং শহরের আমলাপাড়া এলাকার রিয়াদুর সালেহীন মুনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট দবোরা খানম মারা যান।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান জানান, ‘সকালে দুর্ঘটনায় আহত তিনজনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে এক নারী মারা গেছেন। অপর দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা আশঙ্কামুক্ত।’

কুষ্টিয়া মডেল থানার এসআই সুলতান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘দুর্ঘটনায় তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে নারী আইনজীবী দবোরা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর