Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত আরেক শিশু মারা যায়। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী, এক পুরুষ ও একজন শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় শনাক্ত করা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, ভাঙ্গা সদর থেকে অটোরিকশাটি চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন এবং তিনজন আহত হন।

বিজ্ঞাপন

তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর