Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কালাবগিতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ ৪৯০ কেজি কাঁকড়া, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: সুন্দরবনের কালাবগি এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ পাঁচ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি রাত ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানাকে আটক করা হয়। আটকদের সবার বাড়ি দাকোপ উপজেলার কালাবগি এলাকায়।

জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, আহরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর