Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে ২ স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১০:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে একইসঙ্গে দুই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী এ ঘটনায় বাউফল থানায় একটি মামলা করেছে।

অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক।

থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক তার পরিচিত এক ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেয়। পরে ওই ছাত্রী তার আরেক সহপাঠীকে সঙ্গে নিয়ে অনিকের বাড়িতে গেলে অভিযুক্ত অনিক তাদের দুই জনকেই ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, দুই ভুক্তভোগী শিক্ষার্থী থানায় অভিযোগ করেছে। অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর